ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার গাংনীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আসমানখালী বাজারে গাংনী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতিকে নিয়ে ধ্বংসের যে খেলা শুরু করেছিল ঘাতকেরা, তা সফল হয়নি। জাতি শোককে শক্তিতে পরিণত করেছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ ও আলমডাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার। এ সময় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, চিৎলা ইউপির প্যানেল চেয়ারম্যান ও যুবলীগের সহসভাপতি ইনতাদুল হক, শাহ্ আল ইমরান, গাংনী ইউনিয়ন যুবলীগের নেতা বজলুর রহমান, ইয়ামিন আলম, আব্বাস উদ্দীন রনি, নাসির উদ্দীন, আবু সাঈদ আব্দুল্লাহ মিটন মিয়া, মজিবুল হক মুন্সী, হুমায়ন কবীর, কামরুজ্জামান রিপন, হাফিজুর রহমান লাভলু, এমদাদুল হক ওদুদ, আব্দুল খালেক, মিনারুল হোসেন, সানারুল ইসলাম, হাবিবুর রহমান, লিপন মিয়া প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল বাসার। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের নেতা মিলন বিশ্বাস।
