জীবননগরে ঘুমের ওষুধ খেয়ে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-08-16 ইং
জীবননগরে ঘুমের ওষুধ খেয়ে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভুল করে ঘুমের ওষুধ খেয়ে জুনাইদ হোসেন সাকি (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে জীবননগর উপজেলার সেনেরহুদা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু জুনাইদ হোসেন সাকি সেনেরহুদা পশ্চিমপাড়ার শাহিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে সাকি তার চাচার ঘরে যেয়ে টেবিলে রাখা ঘুমের ওষুধ ভুলবশত খেয়ে ফেলে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে চিকিৎসার জন্য দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনাইদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তার মৃত্যু হয়। শিশু সাকির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)