চুয়াডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-08-16 ইং
চুয়াডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় গলায় সুজি আটকে শেখ আমির হামজা (৬ মাস) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিশুকে খাবার খাওয়ানোর সময় তার শ্বাসনালীতে সুজি আটকে গেলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনার পর মৃত্যু হয় শিশুটির। শিশু আমির হামজার মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। আমির হামজা চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মামুন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেখ আমির হামজাকে সুজি খাওয়াচ্ছিলেন তাঁর মা রেখা বেগম। এ সময় আমির হামজার শ্বাসনালীতে সুজি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগে শিশু আমির হামজা মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকাল রাত ১১টার দিকে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে ওই শিশুর দাফনকার্য সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)