ঝিনাইদহে স্কুলছাত্রী গণধর্ষনের শিকার!

আপলোড তারিখঃ 2019-08-15 ইং
ঝিনাইদহে স্কুলছাত্রী গণধর্ষনের শিকার! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। ওই ছাত্রী ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়ে পড়ে। ওই স্কুলছাত্রীর চাচা তরকারি বিক্রেতা মধু গণমাধ্যম কর্মীদের জানান, ঈদের দিন সোমবার সন্ধ্যার দিকে খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে বাদশা, মন্টু ম-লের ছেলে রুহুল আমিন ও একই গ্রামের জাফরের ছেলে মুন্নু তাঁর ভাতিজিকে মাঠ থেকে তুলে নিয়ে গণধর্ষন করে। ধর্ষণের পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় তাকে ফেলে রেখে যায়। ভূমিহীন পাড়ার এক ব্যক্তি ওই স্কুলছাত্রীকে বাড়ি পৌঁছে দেন। বাড়ি এসে ওই স্কুলছাত্রী পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। ওই স্কুলছাত্রীর পিতা জানান, তিনি ওই মেয়েটিকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করছেন। তাঁর কোনো সন্তান নেই। ঈদের দিন সন্ধ্যার দিকে মেয়েটি পাশের বাড়িতে তার মাকে খুঁজতে বের হয়। এ সময় বাদশা, রুহুল আমিন ও মুন্নু তাঁকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরের সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর পিতা আজিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন, যার নম্বর ২৮। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)