ঝিনাইদহে ১৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত

আপলোড তারিখঃ 2019-08-15 ইং
ঝিনাইদহে ১৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ১৪২। গতকাল বুধবার দুপুর পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে নয়জন। এ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে ২৭ জন। আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১০৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলী এ তথ্য জানান। হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্দুল কাদের জানান, সারা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি হবে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যবসায়ী ও সদর হাসপাতালের প্রধান সহকারী মসিউর রহমান রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর এ ৩৮ দিনে গড়ে প্রতিদিন ৩ দশমিক ৭৩ জন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। তবে মৃত্যুর কোনো রেকর্ড নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)