হারদীতে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-08-15 ইং
হারদীতে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের গোপালদিয়াড়ে বিদ্যুৎস্পৃষ্টে রুমান আলী (১০) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে, হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের ম-লপাড়ার দুলাল হোসেনের ছেলে রুমান আলী প্রতিদিনের মতো গতকাল বুধবার বাড়ির পাশে খেলা করছিল। বেলা দুইটার দিকে শিশু রুমান বাড়িতে থাকা মোটরের পাম্প দিয়ে বাইসাইকেল ধোয়ার জন্য নিয়ে যায় টিউওবয়েলের কাছে যায়। এ সময় মোটরপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রুমান। ঘটনাস্থলেই রুমানের মৃত্যু হয়। গতকাল মাগরিবের নামাজের পর রুমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শিশু রুমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)