ফলের কার্টুনে মিলল ফেনসিডিল, গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2019-08-15 ইং
ফলের কার্টুনে মিলল ফেনসিডিল, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভির রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আদালতের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার বেলগাছী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম মিন্টু (৩৫) ও হাজরাহাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩৪)। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল নিয়ে মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে তিনি অভিযান চালান। এ সময় ঘটনস্থল থেকে অভিনব কায়দায় ফলের কার্টুনে লুকিয়ে রাখা ১ শ ৬ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)