মেহেরপুরে নামায গ্রেপ্তার, ৮টি সোনার বার উদ্ধার

আপলোড তারিখঃ 2019-08-15 ইং
মেহেরপুরে নামায গ্রেপ্তার, ৮টি সোনার বার উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের শুভরাজপুর সীমান্ত থেকে আটটি সোনার বারসহ নামায আলী (২৭) নামের এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত রোববার বিকেলে শুভরাজপুর এলাকার ২৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় বাংলাদেশের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করে বিজিবি। গ্রেপ্তার হওয়া নামায আলী শুভরাজপুর গ্রামের নজিব উদ্দীনের ছেলে। বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব হোসেন বলেন, শুভরাজপুর সীমান্ত থেকে আটটি সোনার বারসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোনার বারগুলো নিয়ে নামায আলী ভারতে প্রবেশ করতে চেয়েছিল, নাকি ভারতীয় চোরাচালানিদের জন্য অপেক্ষা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)