পৌর ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী বহিষ্কার

আপলোড তারিখঃ 2019-08-11 ইং
পৌর ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী বহিষ্কার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা রিগানের ওপর হামলার ঘটনা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোয়েব রিগানের ওপর অতর্কিত হামলার ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল শনিবার বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৯ জুলাই রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সদস্য সোয়েব রিগানের ওপর হামলার ঘটনায় আমরা ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা জানাই। সে সঙ্গে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক সেখ সামি তাপু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের কর্মী পাপন হাসান সবুজ, মো. আফ্রিদি, আসিফ খান প্লাবন ও আরাফাত প্লাবনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)