চুয়াডাঙ্গায় আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত

আপলোড তারিখঃ 2019-08-10 ইং
চুয়াডাঙ্গায় আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক দিনে ছয় ডেঙ্গু রোগী শনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু নিয়ে ছয়জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে রাজধানী ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পাঁচ এবং দামুড়হুদা উপজেলার একজন। জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা নিতে এলে গতকাল মোট ছয়জন রোগীর শরীরে ডেঙ্গু শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। আক্রান্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শরিফুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার সদর হাসপাতাল পাড়ার মাখনের ছেলে ভুলন (৩৫), আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের খাসকররা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন রোজা (২৭), দামুড়হুদা মজলিশপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাজিব (৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের মনসুর আলীর ছেলে শিলন (২৯) ও দামুড়হুদা আটকবর গ্রামের দাউদ আলীর ছেলে হাকিম আলী (২৬)। শেষ খবর পাওয়া পর্যন্ত দামুড়হুদার মজলিশপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাজিব ছুটি নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন এবং দামুড়হুদা আটকবর গ্রামের দাউদ আলীর ছেলে হাকিম আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে স্থানান্তর হয়ে বর্ডার গার্ড (বিজি) হাপাতালে চলে গেছেন। বাকি চারজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেঙ্গু জোনে চিকিৎসাধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)