আলমডাঙ্গায় যাত্রীর ২০ হাজার টাকা ছিনতাই

আপলোড তারিখঃ 2019-08-10 ইং
আলমডাঙ্গায় যাত্রীর ২০ হাজার টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার রেলস্টেশনে অভিনব কায়দায় ট্রেনযাত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের নিকট অভিযোগ করবেন বলে জানান ভুক্তভোগী আলমডাঙ্গার ব্র্যাক কর্মকর্তার স্ত্রী বিউটি ঘোষ। জানা গেছে, ঈদুল আজহার টানা সাত দিনের ছুটিতে আলমডাঙ্গার ব্র্যাক অফিসের কর্মকর্তা সুব্রত কান্তি ঘোষ তাঁর স্ত্রী বিউটি ঘোষসহ যশোরে যাওয়ার জন্য আলমডাঙ্গা রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। সকাল ১০টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে স্টেশনের প্ল্যাটফর্মে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তাঁরা দ্রুত ট্রেনে উঠতে গেলে স্ত্রী বিউটি ঘোষের ভ্যানিটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান অজ্ঞাতনামা এক যুবক। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার চেষ্টা করে। কিন্তু ওই ছিনতাইকারী পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করবেন বলে জানান বিউটি ঘোষ ও তাঁর স্বামী সুব্রত কান্তি ঘোষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)