চার দোকানে চুরি, অর্ধলাখ টাকার মালামাল লুট!

আপলোড তারিখঃ 2019-08-10 ইং
চার দোকানে চুরি, অর্ধলাখ টাকার মালামাল লুট! ছবির ক্যাপশন:
দর্শনায় ঈদকে সামনে রেখে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা দর্শনা অফিস: ঈদকে সামনে রেখে দর্শনায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। একই রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় নগদ টাকাসহ অর্ধলাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্র। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দর্শনা পৌর শহরের রেলবাজারে ও বাসস্ট্যান্ড এলাকায় তা-ব চালায় চোরের দল। এ সময় চারটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ প্রায় অর্ধলাখ টাকার মালামাল লুট করে নির্বিঘেœ পালিয়ে যায় ওই চোরের দল। এতে দর্শনা রেলবাজারের হীরা সুপার মার্কেটের মঈন স্টোরের সার্টার কেটে ভেতরে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, পাশের সুইটি মার্কেটের শামীম স্টোর অ্যান্ড ফাস্টফুডের ভেন্টিলেটারের অ্যাটাস ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে নগদ ১০ হাজার টাকা, দর্শনা বাসস্ট্যান্ড-বাজার সড়কের বাসস্ট্যান্ড মোড়ের আরাম ট্রেডার্সের সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার থেকে ১ হাজার ৫ শ টাকা এবং সামাদ স্টোরের কলাপসিবল গেট ও সার্টারের ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ ২ হাজার টাকাসহ ৪ হাজার টাকার মালামাল লুট করে চোরেরা নির্বিঘেœ এলাকা ত্যাগ করে। এদিকে, ঈদকে সামনে রেখে দর্শনায় একই রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। দর্শনা রেলবাজার ও বাসস্ট্যান্ডের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, প্রধান সড়ক-সংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চুরি হওয়ায় পুলিশের কর্তব্য নিয়েও নানামুখী গুঞ্জন উঠেছে। অনেকে বলেন, বেশকিছু দিন ধরে দর্শনায় আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। তাঁরা অতিদ্রুত প্রকৃত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান। দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোর ধরতে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)