ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ ছাড়াল

আপলোড তারিখঃ 2019-08-10 ইং
ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ ছাড়াল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা এক শ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ১০৭ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৬৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদের এ তথ্য জানান। তবে সারা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যবসায়ী ও সদর হাসপাতালের প্রধান সহকারী রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর এ ৩৪ দিনে গড়ে প্রতিদিন ৩ জন করে ডেঙ্গু রোগে আক্রন্ত হচ্ছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের প্রধান সহকারী মসিউর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গত বৃহস্পতিবার। এখন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে একটা ভীতি কাজ করছে। পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, সদরের বাইরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু আক্রান্তদের তথ্য তাঁদের কাছে নেই। তাই ডেঙ্গুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)