কালীগঞ্জে ট্রাক চাপায় নছিমনচালক নিহত

আপলোড তারিখঃ 2019-08-10 ইং
কালীগঞ্জে ট্রাক চাপায় নছিমনচালক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৫০) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ শহরের মডার্নপাড়ার বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ঝিনাইদহ থেকে মালামাল নিয়ে যশোর যাচ্ছিলেন। বারোবাজারে এসে তিনি যাত্রাবিরতিতে রাস্তা পার হয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)