দর্শনায় পৃথক অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-08-09 ইং
দর্শনায় পৃথক অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা সেলিম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ছোট মসজিদের নিকট থেকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুর আলীকে (৩৭) তিন বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ছাড়া দর্শনা নীমতলা ও চেকপোস্টের মাঝামাঝি স্থানের মাঠ থেকে পরিত্যক্ত ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে দর্শনা পুলিশ। আটক সবুর আলীকে মাদক মামলার আসামি করে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। পুলিশ জানায়, আটক সবুর আলীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)