কুতুবপুরে ওয়্যারিংয়ের কাজসহ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-01-10 ইং
কুতুবপুরে ওয়্যারিংয়ের কাজসহ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

`cfff`

কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরগ্রামে ইলেকট্রিক মিস্ত্রি আসানের বিরুদ্ধে কুড়ুলগাছি হামলাতলা পাড়ায় পল¬ী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঘর ওয়্যারিংয়ের কাজসহ বিদ্যুৎ সংযোগ দেবার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে কুড়ুলগাছি হামলাতলা পাড়ার প্রায় ৩০ঘর লোকজনকে আসান ফুসলিয়ে ঘর ওয়্যারিংয়ের কাজ করে ও বিদ্যুৎ দেবার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেই। তবে দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ফুসে উঠেছে। কবে সংযোগ পাবে তাও জানেনা ভুক্তভোগী পরিবার গুলো। প্রতারক আসানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশি¬ষ্ট কৃতপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)