নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানাতে হবে

আপলোড তারিখঃ 2019-08-08 ইং
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানাতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে। নতুন প্রজন্মের ছেলেদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানাতে হবে। সেই সঙ্গে দলকে শক্তিশালী করতে হলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নতুন করে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, ‘আপনাদের উদ্দেশে একটাই বার্তা, মনে রাখবেন আমরা হয়তো চিরদিন ক্ষমতায় থাকব না। কিন্ত দল যদি শক্তিশালী হয়, তাহলে এমন কোনো শক্তি নেই, যা আমাদের দুর্বল করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দল আজ থেকে সবাই মিটিয়ে নেবেন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কোনো মতানৈক্য যেন না থাকে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি নেন। এবার প্রত্যেক ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন করবেন।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান মল্লিক ও খন্দকার শাহ আলম মন্টু এবং হামিদুল ইসলাম আজম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, ধর্মবিষয়ক সম্পাদক হাজি ঠান্ডু রহমান প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন আসাবুল হক ঠান্ডু, আব্দুল হালিম ম-ল, আবু তাহের, জালাল উদ্দিন, দিদার আলী, সমির কুমার দে, হান্নান শাহ, আব্দুর রাজ্জাক, খবির উদ্দিন, ওয়াজেদ আলী, পরিমল কুমার কালু, রেজাউল ইসলাম তবা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, যুবলীগের নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আব্দুল গাফ্ফার, সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম, নয়ন সরকার, সৈকত খান, বাদশা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)