ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, সদর উপজেলার নির্বাহী কর্মকতা মাসুদুল আলম, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা উসমান গনি প্রমুখ। এ ছাড়া একই দিন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদক পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
