গাংনীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন জেল

আপলোড তারিখঃ 2019-08-07 ইং
গাংনীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন জেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মোমিন নামের একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম এ কারাদ-াদেশ দেন। আব্দুল মোমিন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৯ জুলাই রাতে মোমিন পরকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী মাকসুরাকে প্রথমে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। পরে এটিকে ডাকাতির ঘটনা বলে সাজানোর জন্য তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখেন। পরদিন মাকসুরার ভাই মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা প্রাথমিক তদন্ত সম্পন্ন করে নিহত ব্যক্তির স্বামী আব্দুল মোমিনকে একমাত্র আসামি উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আব্দুল মোমিন আদালতে তাঁর স্ত্রীকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলার সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে বিচারক আব্দুল মোমিনের যাবজ্জীবন কারাদ-াদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)