অপহৃত জাহিদুল খুলনায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-08-07 ইং
অপহৃত জাহিদুল খুলনায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর কর্মকর্তাকে অপহরণ, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি নিজস্ব প্রতিবেদক: অপহরণের ছয় দিন পর দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর কর্মকর্তা জাহিদুল ইসলামকে (৩৫) উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় আব্দুল রাকিব (৩৭) নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে। তিনি খুলনার দৌলৎপুর উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের শওকত আলী শেখের ছেলে। র‌্যাব জানায়, দামুড়হুদা উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে কেরু অ্যান্ড কোম্পানীর ইঞ্জিনিয়ার বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম ১ আগস্ট সকালে খুলনা থেকে অপহৃত হন। এর দুই দিন পর অপহরণকারীরা অপহৃত ব্যক্তির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে জাহিদুলকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বিষয়টি অপহৃত ব্যক্তির ভাই নিজাম উদ্দীন পুলিশকে অবহিত করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১৯১। ঝিনাইদহ র‌্যাব ৬-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘অপহরণের বিষয়টি অবহিত হওয়ার পর আমরা অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করি। র‌্যাবের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করি। পরে রাতে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রামের লাভলু শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে অপহৃত জাহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী দলের সদস্য আব্দুর রাকিবকে। মঙ্গলবার দিবাগত রাতেই অপহৃত জাহিদুল ও অপহরণকারী রাকিবকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপহৃত জাহিদুলের ভাই নিজাম উদ্দীন বাদী হয়ে দুজনকে আসামি করে একটি মামলা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)