চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মেলেনি

আপলোড তারিখঃ 2019-08-07 ইং
চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মেলেনি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সুবদিয়া নামক স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় মেলেনি। গত সোমবার দিবাগত গভীর রাতে ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ মর্গেই রাখা হয়। নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় আজ বুধবার দুপুরের পর অজ্ঞাতনামা লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে। উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত একটার দিকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া নামকস্থান থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয়, কোনো পরিবহন বা ট্রাক তাঁকে ধাক্কা দিয়েছে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)