চিকিৎসার জন্য আজ ঢাকায় যাচ্ছেন ছাত্রলীগ নেতা রিগান

আপলোড তারিখঃ 2019-08-07 ইং
চিকিৎসার জন্য আজ ঢাকায় যাচ্ছেন ছাত্রলীগ নেতা রিগান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম ছাত্রলীগের নেতা শোয়েব রিগানকে চিকিৎসার জন্য পুনরায় ঢাকায় নেওয়া হচ্ছে। আজ বুধবার সকালে নিজ বাড়ি চুয়াডাঙ্গা থেকে রিগান ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। শোয়েব রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি। উল্লেখ্য, গত ১৭ জুলাই রাতে চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার একটি চায়ের দোকানের সামনে শোয়েব রিগানকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)