হরিণাকুন্ডুতে নবাগত ইউএনওর যোগদান

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
হরিণাকুন্ডুতে নবাগত ইউএনওর যোগদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকু-ু: ঝিনাইদহের হরিণাকু-ুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সৈয়দা নাফিস সুলতানা। গত রোববার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিস সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ৩১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ইতিপূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি পদোন্নতি পেয়ে হরিণাকু-ু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। হরিণাকু-ুতে যোগদানের পর সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মিডিয়াকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)