ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে তদন্ত

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে তদন্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অভ্যন্তরীণ চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে টনপ্রতি ৫ শ ও ৬ শ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন ঘুষ গ্রহণের বিষয়টি তদন্ত করেন। তিনি জেলা খাদ্য বিভাগের অফিসে গিয়ে মিলারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ শোনেন। অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন জানান, ‘আমি মিলারদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে এ তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।’ উল্লেখ, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ চাল সংগ্রহ শুরু হওয়ার পর জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের কাছ থেকে সদর উপজেলায় ৫ শ টাকা ও অন্য উপজেলায় ৬ শ টাকা করে ঘুষ গ্রহণ করেন। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় তথ্যভিত্তিক খবর প্রকাশিত হলে তদন্তে নামে খাদ্য মন্ত্রনালয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)