চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মধ্যবয়সী নারী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মধ্যবয়সী নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ময়না নামের এক নারীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গতকাল সোমবার বিকেল চারটার দিকে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে মধ্যবয়সী এ নারীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ময়না (৪০) একই এলাকার আবুল কাশেমের স্ত্রী। মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য অফিস জানতে পারে চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি গ্রামের একটি বাড়িতে ফেনসিডিল নিয়ে একজন ব্যক্তি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের ঘটনা বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও আবুল কাশেমের স্ত্রী ময়নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়ির একটি ঘর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। গ্রেপ্তার নারী আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানার হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)