হিজলগাড়ীতে তিন মদ্যপসহ ৪ জন আটক

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
হিজলগাড়ীতে তিন মদ্যপসহ ৪ জন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে মদ্যপ অবস্থায় তিনজন এবং একজন নিয়মিত মামলার আসামি আটক হয়েছেন। গত রোববার রাত নয়টার দিকে তাঁদের আটক করা হয়। মদ্যপ আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ওয়াজেদ আলীর ছেলে আক্কাস আলী (২৮), আ. আজিজের ছেলে শরীফ (২৪) ও পুটির ছেলে হাবিল (৪৫)। পরবর্তীতে গভীর রাতে একজন নিয়মিত মামলার আসামিকে আটক করে পুলিশ। আটক আসামিদের গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে। জানা গেছে, গত রোববার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন ফোর্স নিয়ে দর্শনা-কোটালী সড়কে চেকপোস্ট বসান। এ সময় দর্শনা অভিমুখে আসা একটি ইজিবাইক থামিয়ে ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্য থেকে মদ্যপ ব্যক্তিদের আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)