ঝিনাইদহে ৬৬ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ৩৩ জন

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
ঝিনাইদহে ৬৬ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ৩৩ জন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রতিদিন ডেঙ্গুর বিস্তার ঘটছে। নতুন নতুন রোগী আসছেন হাসপাতালে। গতকাল সোমবার পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৩ জন। এ নিয়ে মোট ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকি ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। কেউ আবার ঢাকায় চিকিৎসার জন্য চলে গেছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কমকর্তা আব্দুল কাদের এসব তথ্য জানান। তিনি বলেন, গত ৭২ ঘণ্টায় ১৬ জন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। গত রোববার ১০ জন ভর্তির হওয়ার পর গতকাল সোমবার ৬ জন ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, গত জুলাই সরকারিভাবে ১০০ কীট পাওয়া গিয়েছিল, ৩০টি পরীক্ষার কাজে ব্যয় হয়েছে। এখনো ৭০টি কীট আছে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অপূর্ব কুমার জানান, ‘ঈদের ছুটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)