নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের উজলপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন সদর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক আসাদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার ফারুক হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের মৃত নরুল ইসলামের ছেলে। তিনি ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক জালিয়াতি মামলার আসামি। ২০১৪ সালে ফারুক হোসেনের বিরুদ্দে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক জালিয়াতির মামলা করেন জদুপুর গ্রামের মোমিনুল ইসলাম। ওই মামলাতে ২০১৫ সালে তাঁকে ১০ মাসের সাজার রায় দেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল তাঁকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।
