ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অংকুর সংগঠনের নেতারা। গতকাল সোমবার দুপুরে অংকুর সংগঠনের সভাপতি নাছিম রানা বাঁধনের নেতৃত্বে পুলিশ সুপারকে এ শুভেচ্ছা প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সহসভাপতি সাজু, ফারদিন, সাংগঠনিক সম্পাদক রিয়ন, অর্থবিষয়ক সম্পাদক লিজা, যুগ্ম সম্পাদক তিথি, শিশুবিষয়ক সম্পাদক আবিদ, অংকুরের সদস্য হিমেল, রাফিউল, জাবির, মিম, সৌরভী, ইনান, স্বাধীন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
