মেহেরপুরে ১২ পিস ইয়াবাসহ কামিনি আটক

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
মেহেরপুরে ১২ পিস ইয়াবাসহ কামিনি আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা বড়িসহ কামিনি খাতুন নামের এক মহিলাকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মেহেরপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গতকাল সোমবার বেলা তিনটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের একটি দল কামিনিকে ইয়াবাসহ আটক করেন। আটক কামিনি খাতুন ওই গ্রামের খোদাবক্সের মেয়ে। আটক কামিনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)