ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল হত্যাকা-ের ঘটনা
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকা-ে ব্যবহৃত বন্দুক ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের মৃত সামাদ মালিথার ছেলে নাসির উদ্দিন (৪০) ও ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে আজিজুল ইসলাম। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহত ব্যক্তির মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে এ ঘটনার মূল পরিকল্পনাকারী গোলাপ মেম্বারসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। তাঁদের স্বীকারোক্তি মোতাবেক ডিবি পুলিশ গত রোববার রাতে চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিনকে। একই রাতে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজিজুল ইলামের বাড়ি থেকে হত্যাকা-ে ব্যবহৃত বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি বোরহান এখনো পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কুবিরখালী গ্রামের মাঠে জামিরুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
