জীবননগরে বৃদ্ধার জমি দখলের অভিযোগ

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
জীবননগরে বৃদ্ধার জমি দখলের অভিযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: ‘আমি আর চলতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতেও পারি না। তাই বলে কি আমার শেষ সম্বল জমিটুকু দখল করে নেবে।’ এমনই কথা বলছিলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রাবিয়া খাতুন (৮০)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ রাবিয়া খাতুন ও তাঁর স্বামী পরিত্যক্তা একটি মেয়ে নিশ্চিন্তপুর স্কুলপাড়ায় তাঁদের শেষ সম্বল আট শতক জমির ওপর বসবাস করে আসছেন। কিন্তু দুই বছর আগে ক্ষমতার দাপট দেখিয়ে একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আ. রশিদ ও মৃত ওহাব ম-লের ছেলে বশির উদ্দিন তাঁদের জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় বৃদ্ধা রাবিয়ার নাতি ছেলে মফিজুল বাদী হয়ে কোর্টে মামলা করেন। পরবর্তীতে অপরপক্ষও কোর্টে মামলা করে। একপর্যায়ে ভুয়া দলিল করে জমি খারিজ করার চেষ্টা করেন আ. রশিদ। কোর্টে আ. রশিদ পরাজিত হয়ে গত শুক্রবার দলবল নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বৃদ্ধা রাবিয়ার জমি দখল করে রাস্তা বন্ধ করে দেন। যার ফলে ওই এলাকার পাঁচটি পরিবার বদ্ধ অবস্থায় জীবনযাপন করছে। এ বিষয়ে মফিজুল অভিযোগ করে বলেন, ‘যে জমি আ. রশিদ দখল করেছে, ওই জমিটা আমার নানার ছিল এবং সেখানে আমার বৃদ্ধ নানি বসবাস করে। তারা একটা জাল দলিল করে জমিটা খারিজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে গত শুক্রবার লোকজন নিয়ে জমি দখল করে রাস্তা বন্ধ করে তারের নেট দিয়ে বেড়া ঘিরে আমগাছ লাগিয়ে দিয়েছে। যার ফলে ওই এলাকার পাঁচটি পরিবার বদ্ধ অবস্থায় জীবনযাপন করছে।’ এ ব্যাপারে আ. রশিদের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমরা কারও জমি দখল করিনি, আমাদের জমি আমরা নিয়েছি। ওরা যে অভিযোগ দিয়েছে, তা মিথ্যা অভিযোগ।’ এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার শেখ মাফিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, যে জমি নিয়ে সমস্যা হচ্ছে, ওই জমিতে দীর্ঘদিন যাবৎ রাবিয়া খাতুন বসবাস করে আসছেন, এটা আমি জানি। কিন্তু এ ঘটনায় আমার কিছু করাই নেই।’ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘ওই জমি নিয়ে মামলা চলছে। সেখানে কোর্ট থেকে নির্দেশ দিয়েছে, যাঁর জমি তাঁরা সেখানেই থাকবে, কিন্তু দখল করার বিষয়টি আমি জানি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)