জেহালায় যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-08-06 ইং
জেহালায় যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়। জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেহালা যুবলীগের আহ্বায়ক মকলেছুর রহমান শিলন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনারুল মেম্বার, রফিকুল ইসলাম বিমান, সালাউদ্দিন, নজরুল মেম্বার, শুকুর আলী, হাসিবুল মেম্বার, জনি মেম্বার, মজিত, সিদ্দিক, মিনা খাঁ, আলী হোসেন, আলমঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নবীরুল ইসলাম নবীকে সভাপতি ও রিয়ন আলীকে সাধারণ সম্পাদক করে জেহালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)