যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ

আপলোড তারিখঃ 2019-08-05 ইং
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস আজ নিজস্ব প্রতিবেদক: আজ ৫ আগস্ট, চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে চুয়াডাঙ্গার আট বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে শহীদ হন। দেশ স্বাধীনের পর আট শহীদের আত্মত্যাগকে স্মরণ করে এ দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ৫ আগস্ট ছিল বৃহস্পতিবার। ওই দিন চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী দামুড়হুদার বাগোয়ান-রতনপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামদ্দিন, আফাজ উদ্দীন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম ও খালেদ সাইফুদ্দিন আহম্মেদ তারেক। দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের কিতাব হালসানার জমিতে আট শহীদের লাশ দুটি কবরে সেই সময় মাটিচাপা দিয়ে দাফন করা হয়। স্বাধীনতার পর ওই কবরের ওপরই নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। যা ‘আটকবর’ নামে পরিচিতি পেয়েছে। এ ছাড়াও আট শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের একক প্রচেষ্টায় তাঁদের কবরের পাশে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ সংগ্রহশালা ও অডিটরিয়াম। প্রতিবছরের মতো এবারও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে মিলাদ-মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দামুড়হুদা উপজেলার নাটুদাহে মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে আট শহীদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে সকাল ৯টায় পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)