ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার থেকে বাংলা মদসহ শ্রী চ-ী কুমার বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা দুইটার দিকে ডাকবাংলা বৈডাঙ্গা বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া শ্রী চ-ী কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার ভাতুড়িয়া গ্রামের অনিল কুমার বিশ্বাসের ছেলে। জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে ঝিনাইদহ থেকে বাংলা মদ নিয়ে নিজ এলাকায় আসছিলের শ্রী চ-ী কুমার বিশ্বাস। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম ও রামপ্রশাদ বাবু ফোর্স নিয়ে বৈডাঙ্গা বাজার থেকে তাঁকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
