মুজিবনগরে বৃক্ষমেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-08-05 ইং
মুজিবনগরে বৃক্ষমেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ প্রতিপাদ্যে মুজিবনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আব্দুস সোবহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কু-ু ও তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। এর আগে ফিতা কাটার মধ্যে দিয়ে এ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)