দর্শনায় দুই দিনব্যাপী ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-08-05 ইং
দর্শনায় দুই দিনব্যাপী ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় দুই দিনব্যাপী ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দর্শনা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ভারত-বাংলার যৌথ অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক গোলাম ফারুক আরিফ জানান, ৩ আগস্ট উদ্বোধন অনুষ্ঠানের পর থেকে রাত পর্যন্ত ৩ শ রোগীদের সেবা দেওয়া হয়। গতকাল রোববারও সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৫ শ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এ ছাড়াও আন্তর্জাতিক ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)