দিনাজপুর ও পঞ্চগড়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2019-08-04 ইং
দিনাজপুর ও পঞ্চগড়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারে ছয়দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুর জেলা হেযবুত তওহীদ। গতকাল শনিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেআইনি উস্কানিদাতাদের গ্রেপ্তারের ছয়দফা দাবিতে জেলা হেযবুত তওহীদের দপ্তর সম্পাদক মো. আজিনুর রহমান রাজুর উপস্থাপনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দিনাজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সহসভাপতি নুরুলহূদা দুলালসহ সাংবদিকরা। এ দিকে একই দিন ছয়দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা হেযবুত তওহীদ। গতকাল শনিবার দুপুর ১২টায় পঞ্চগড় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা সভাপতি মো. আবু সাঈদ। সম্মেলনে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঠাকুরগাঁও জেলার সভাপতা মো. নুরে আলম সবুজ, পঞ্চগড় সদর উপজেলার সভাপতি মো. আব্দুল কাদের, আটোয়ারী উপজেলার সভাপতি মো. খাদেমুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলার সভাপতি মো. মহিবুল ইসলাম, জেলা আইনবিষয়ক সম্পাদক মো. তাজেরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আইনবিষয়ক সম্পাদক মো. মানিক হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)