ছবির ক্যাপশন:
দর্শনায় দুই দিনব্যাপী ‘ইন্দো-বাংলা’ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
দর্শনা অফিস:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দর্শনায় দুই দিনব্যাপী ‘ইন্দো-বাংলা’ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা চটকাতলা ডাকবাংলা অডিটরিয়াম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, দলীয় পতাকা, শোক পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘মানবসেবাই বড় সেবা। মানবসেবা করার মধ্যে এতটা তৃপ্তি, এতটা শাšি,Í যা না করলে অনুধাবন করা সম্ভব নয়। আজ তারই প্রমাণ আবারও দিলেন ভারত থেকে আগত রুবি জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকলেও দুই বাংলার মানুষের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। শুধুমাত্র সৎ ইচ্ছা ও সঠিক মনোবলের কারণে ওপার বাংলা থেকে চিকিৎসকেরা চিকিৎসা প্রদান করতে এসেছেন। যেখানে ভারত আমাদের সেবায় এগিয়ে আসতে চাই, সেখানে আমাদেরও উচিৎ তাঁদের সঙ্গে এক হয়ে মানুষের সেবা দানের সুযোগ করে দেওয়া।’
সভাপতির বক্তব্যে হাজি আলী আজগার টগর বলেন, ‘মানবসেবার মধ্যেই শান্তির বসবাস। একজন অসহায় ব্যক্তিকে আপনি উপকার করার পর তার মুখের হাসিটা দেখবেন, পুরো আকাশ সমান ভালোবাসা আপনার অন্তরে ভরে উঠবে।’ তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় নৃশংসভাবে হত্যা করে। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকা-ের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে কিছু সংখ্যক বিপথগামী ঘাতক, এরপর বাংলাদেশসহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়ে বাঙালি জাতি। তাই এ শোকের মাসে সেই মহান নেতার স্বরণে আজ দর্শনায় এ ‘ইন্দো বাংলা’ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রুবি জেনারেল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. সুজয় রঞ্জন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দর্শনা পৌরসভার মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ।
আলোচনা শেষে ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার প্রদান করেন অতিথিরা। আলোচনা শেষে বিভিন্ন রোগের জন্য ৬টি বুথে মোট ৩ শ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা প্রদান করা হয়। এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন কলকাতার রুবি জেনারেল হাসপাতালের ডা. কুমার দ্বীপ (এমবিবিএস, কনসালটেন্ট মডিসিন), ডা. কৌশিক ঘোষ (এমবিবিএস, কনসালটেন্ট ফিজিসিয়ান/মেডিসিন), ডা. শংখদ্বীপ পরামানিক (এমবিবিএস কনসালটেন্ট কার্ডিওলজিস্ট), ডা. দিপাঞ্জন ভদ্রা (এমবিবিএস, কনসালটেন্ট অর্থপেডিক্স), ডা. স্বর্ণালী দত্ত (এমবিবিএস, কনসালটেন্ট গাইনিলোজিস্ট) ও ডা. নাজমুল ইসলাম (এমবিবিএস কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ল্যাব এইড) ঢাকা। অনুষ্ঠানে সার্বিক সহোযোগিতা করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
