মেহেরপুরে গাঁজা গাছসহ একজন আটক

আপলোড তারিখঃ 2019-08-04 ইং
মেহেরপুরে গাঁজা গাছসহ একজন আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে চারটি গাঁজার গাছসহ আলতাব হোসেন (৫৬) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার কাজিপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আলতাব হোসেন গাংনী উপজেলার কাজীপুর মুন্সীপাড়ার মৃত আদু ম-লের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটক হওয়া আলতাব হোসেন তাঁর বসতবাড়ির পাশে আবাদি মরিচ জমিতে গাঁজা চাষ করছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মামুন ও ইব্রাহিমের নেতৃত্বে ফোর্স নিয়ে তাঁর জমিতে অভিযান চালান। এ সময় তাঁর জমিতে থাকা চারটি গাঁজার গাছসহ তাঁকে আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)