ঝিনাইদহে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-08-04 ইং
ঝিনাইদহে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি অরুণ কুমার দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে যশোরের কোতয়ালী থানার সেখহাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী। গ্রেপ্তার হওয়া অরুণ কুমার ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের কার্তিক কুমার দত্তের ছেলে। সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন সাতটি মামলার আসামি ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি অরুণ কুমার যশোরের সেখহাটি গ্রামে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজা ঘোষণার পর থেকে আসামি অরুণ কুমার দত্ত দীর্ঘদিন যশোর জেলায় পলাতক ছিলেন। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)