মোবাইল কোর্টে চারজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2019-08-04 ইং
মোবাইল কোর্টে চারজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ২ কোটি টাকার নকল বিড়ি কারখানার সন্ধান ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নকল বিড়ি উৎপাদন ও ব্যান্ডরোল রাখার অপরাধে চারজনকে জেল-জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। দ-িত ব্যক্তিরা হলেন দেবরাজপুর গ্রামের শাহজানের ছেলে আসলাম হোসেন, পারখিদ্দা গ্রামের ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুন, একতারপুর গ্রামের মিলন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস ও পারখিদ্দা গ্রামের ওসমান আলীর স্ত্রী রেনুকা বেগম। আদালত সূত্রে জানা যায়, গতকাল সকালে গোপন সংবাদের ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল কালীগঞ্জের ওই চারটি গ্রামে অভিযান চালায়। এ সময় নকল বিড়ি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় প্রায় দুই কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল। এ ঘটনায় আটক করা হয় মালিকসহ চারজনকে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আসলাম হোসেন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে কারদ- প্রদান করা হয়। অন্য ২ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ হওয়া নকল বিড়ি ও ব্যান্ডরোল পুড়িয়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)