আলমডাঙ্গা গ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ!

আপলোড তারিখঃ 2019-08-03 ইং
আলমডাঙ্গা গ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে তানিয়া খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তানিয়া শৈলকুপার ইব্রাহিমপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও একই উপজেলার আলমডাঙ্গা গ্রামের আসাদুলের স্ত্রী। এ ঘটনার পর থেকে তানিয়ার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন। এটি হত্যা, না আত্মহত্যা, তা যাচাই করতে পুলিশ তানিয়ার মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তানিয়ার পিতা মনোয়ার হোসেন জানান, পাঁচ বছর আগে শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামের মনজেল আলির ছেলে আসাদুল ইসলামের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। তাঁদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তানিয়াকে তাঁর স্বামী আসাদুল ও তাঁর পরিবারের লোকেরা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হলে মারধর করতো। গত বৃহস্পতিবার মধ্যরাতে তানিয়ার পিতা মনোয়ার হোসেনকে আসাদুল ফোন করে জানান, তানিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। খবরটি দিয়েই তিনি ফোন বন্ধ করে দেন। খবর পেয়ে রাতেই তানিয়ার পরিবার তানিয়ার শ্বশুরবাড়ি পৌঁছে রশিতে ঝুলতে দেখে তানিয়ার লাশ। তানিয়ার পিতার দাবি, পিটিয়ে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে তানিয়াকে। শৈলকুপা থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অমিত কুমার দাস জানান, তিনি মরদেহের সুরতহাল তদন্ত করেছেন। হত্যার বিষয়ে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তিনি বলেন, তানিয়ার স্বামী আসাদুল ও শ্বশুর মনজেল আলি গত বৃহস্পতিবার রাত থেকেই পলাতক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)