দর্শনায় গাঁজাসহ মেহেরপুরের তরিকুল আটক

আপলোড তারিখঃ 2019-08-03 ইং
দর্শনায় গাঁজাসহ মেহেরপুরের তরিকুল আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় গাঁজাসহ তরিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁকে দর্শনা বাসস্ট্যান্ড খামার পাড়া থেকে আটক করা হয়। আটক তরিকুল মেহেরপুর সদর উপজেলার বারাদি গহেরপুরের তাহাজ উদ্দীনের ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় এক শ গ্রাম গাঁজাসহ তরিকুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাঁকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)