ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
জাতীয়তাবাদী নবীন দল মেহেরপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাঈদ মাহাবুব জামানের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা নবীন দলের আয়োজনে পৌর ঈদগাহপাড়াস্থ মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা নবীন দলের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক ঐক্যজোটের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য অ্যাম্বাসিডর জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক লিটন, আলমগীর খান সাতু ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ হোসেন।
জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেননের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, আলতাব হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সম্পাদক ইমন হোসেন, সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহমুদ সানি, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় সেখানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নবীন দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক সোহাগসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও নবীন দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে মেহেরপুর জেলা নবীন দলের সভাপতি মরহুম সাঈদ মাহাবুব জামানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
