বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা

আপলোড তারিখঃ 2019-08-02 ইং
বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: দিনদুপুরে কয়েকশ’ মানুষের সামনে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন কনের মাও। অভিযুক্ত ঘাতক ২৩ বছর বয়সী সজীব আহমেদ রকিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিলু রোডে সাবেক বিজিএমইএ ভবনের পেছনে প্রিয়াংকা স্যুটিং হাউজ কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক আবদুর রব জানান, নিহতের নাম তুলা মিয়া, বয়স ৪৫। আর অভিযুক্ত ঘাতকের নাম সজীব আহমেদ রকি। হামলার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে সজীবের ছুরিকাঘাতে গুরুতর জখম ফিরোজা খাতুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলা মিয়ার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। সজীব পুলিশকে জানায়, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে সে এই হামলা করেছে। জানা যায়, তুলা মিয়ার মেয়ে ১৮ বছর বয়সী স্বপ্না আক্তার ফাতেমার বিয়ের দিন ধার্য ছিল গতকাল। প্রিয়াংকা স্যুটিং হাউজ কমিউনিটি সেন্টারে বিয়ের সব আয়োজন চলছিল। দুপুরে প্রায় ৫ থেকে ৬শ’ অতিথি উপস্থিত হন। এ সময় হঠাৎ এই হত্যাকান্ড ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বর ও কনের দুই পরিবারের ঘনিষ্ঠজনদের কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় সজীব হঠাৎ সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে সে কনের বাবাকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গেলে কনের মাকেও ছুরিকাঘাত করা হয়। তাদের দু’জনকে প্রথমে উদ্ধার করে পার্শ্ববর্তী ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হয়। সেখানে তুলা মিয়ার মৃত্যু হয়। পরে ফিরোজাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এ ঘটনায় উপস্থিত অতিথি এবং স্থানীয় জনতা ঘাতক সজীবকে গণপিটুনি দেয়। তাকেও ঢামেকে ভর্তি রাখা হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসে স্বপ্নার সঙ্গে বরের বিয়ের ব্যবস্থা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)