ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে এস এম মুরাদ আলী যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি মেহেরপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তাকে স্বাগত জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। নবাগত পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। পরে ডিবিসহ পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
