জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-08-02 ইং
জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ বোতল ফেনসিডিলসহ হালিমা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। হালিমা খাতুন (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর পোলপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক এসআই নাহিরুল ইসলাম এএসআই ইমামুল হক, হাবিবুর রহমানসহ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরের হাইস্কুলের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে হালিমা খাতুনের নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)