চুয়াডাঙ্গায় যুবদল সভাপতি সিজারের জামিন লাভ

আপলোড তারিখঃ 2019-08-02 ইং
চুয়াডাঙ্গায় যুবদল সভাপতি সিজারের জামিন লাভ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: নাশকতা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়। এর আগে গত ২৭ আগস্ট রোববার চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে উক্ত মামলায় হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিন পাওয়ার পর তাঁকে জেলগেট থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)