যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2019-08-02 ইং
যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
কুতুবপুর ইউপি যুবলীগের কমিটি গঠন অনুষ্ঠানে নঈম জোয়ার্দ্দার সরোজগঞ্জ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বদরগঞ্জ বাজারে এই কমিটি গঠন সম্পন্ন করা হয়। সম্মেলনে মাসুম রানাকে সভাপতি ও রফিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুবলীগ এগিয়ে চলছে। এখানে গডফাদারের জায়গা নেই। এর মধ্যে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। তাই নতুন গঠিত এই কমিটির সব সদস্যের সততা ও মেধা দিয়ে আরও সামনে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিলুয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাজি শাখায়াত হোসেন টাইগার, পদ্মবিলা ইউপি যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন, পৌর যুবলীগ নেতা মাসুদুর রহমান, যুবলীগ নেতা শাহীন খন্দকার, চুুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা যুবলীগের সদস্য লাভলুর রহমান, সদস্য আজিজুল ইসলাম আজাদ, সদস্য হাপু, সদস্য শরিফউদ্দীন দুদু, সদস্য আতিকুর রহমান টোটো, ছাত্রলীগের নেতা খালিদ হাসান, পদ্মবিলা ইউপি যুবলীগের সভাপতি বনফুল, সেক্রেটারি ঝন্টু, যুবলীগের নেতা সৈকত, সুইট, পিরু, টুটুল, জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আকতার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)